বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৩৪, মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩০

গত ২২ বছর ধরে আটলান্টিক কাউন্সিলের প্রতিবেদনে বাংলাদেশের রাজনীতির যে অবনতির কথা বলা হয়েছে, তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে গুলশানের একটি হোটেলে এসডিজি লক্ষ্য অর্জনে ‘প্রসপারিটি অ্যান্ড গুড গভর্নেন্স’ বিষয়ক এক আলোচনা সভায় একথা বলেন তিনি। আলোচনায় বক্তারা মত দেন যে, বাংলাদেশে প্রতিযোগিতামূলক রাজনীতির অভাবে অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।

আটলান্টিক কাউন্সিলের প্রতিবেদনে রাজনৈতিক, অর্থনৈতিক আইনি ব্যবস্থা বিবেচনায় নিয়ে ১৬৪টি দেশের মধ্যে বাংলাদেশ ১৪১তম স্থানে রয়েছে।

আলোচনা সভায় পিটার হাস বলেন, প্রত্যেক দেশ দুর্নীতির মতো বিষয় এবং অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার সুরক্ষার লড়াই করছে। মূল বিষয় সমস্যা এড়িয়ে যাওয়া নয়, সক্রিয়ভাবে স্বীকার ও মোকাবেলা করা। আশা করি বাংলাদেশ সম্প্রসারিত স্বাধীনতার মাধ্যমে পরিপূর্ণ সম্ভাবনা কাজে লাগিয়ে পরবর্তী এশিয়ান টাইগার হতে পারবে।

আটলান্টিক কাউন্সিলের প্রতিবেদনে বলা হয়েছে, স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান অধিকাংশ ক্ষেত্রেই স্বাধীনতা বঞ্চিত। অন্যদিকে সমৃদ্ধির সূচকে বাংলাদেশের অবস্থান ৯৯ তম।

প্রতিবেদনে আরও বলা হয়, রাজনৈতিক অর্থনৈতিক এবং আইনি স্বাধীনতা বিদেশি বিনিয়োগ আকর্ষণের মূল অনুষঙ্গ।

বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মানীয় ফেলে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রতিযোগিতামূলক রাজনীতি না থাকলে প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার