খেলাপি ঋণের সময়সীমা বৃদ্ধি ও সুদহার কমানোর দাবি এফবিসিসিআইয়ের

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ০৮:৩৪, রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খেলাপি ঋণের সময়সীমা ছয় মাস থেকে বাড়িয়ে নয় মাস এবং ব্যাংক ঋণের সুদহার সহনীয় পর্যায়ে রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের কাছে অনুরোধ জানিয়েছে এফবিসিসিআই। রোববার, এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধি দল গভর্নরের সঙ্গে দেখা করে এসব দাবির কথা জানান। বৈঠকে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে নেতৃত্ব দেন প্রশাসক মো. হাফিজুর রহমান।

বৈঠকে এফবিসিসিআই বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে দেশের অর্থনৈতিক কার্যক্রমকে শক্তিশালী ও বেগবান করতে সুদের হার স্থিতিশীল রাখার, ডলার যোগান স্বাভাবিক রাখার, ক্ষতিগ্রস্ত শিল্প কারখানাগুলোকে পলিসি সহায়তা প্রদানের এবং ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেন।

এ বিষয়ে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, "বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার জন্য এবং বিনিয়োগের স্বার্থে সুদের হার স্থিতিশীল রাখার পাশাপাশি ধীরে ধীরে কমানোর অনুরোধ করা হয়েছে।" তিনি আরও বলেন, "অপরিশোধিত ঋণের কিস্তির পরবর্তী ছয় মাসের পরিবর্তে সময়সীমা নয় মাস করার প্রস্তাব করা হয়েছে।"

হাফিজুর রহমান আরও বলেন, "আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য বাজারে বৈদেশিক মুদ্রার যোগান স্বাভাবিক রাখতে এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত শিল্প কারখানা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর জন্য প্রয়োজনীয় পলিসি সহায়তা প্রদান করার জন্য বলা হয়েছে।"

তিনি জানান, গভর্নর এফবিসিসিআইয়ের অনুরোধের প্রতি ইতিবাচক সাড়া দিয়ে বিষয়গুলো বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে, হাফিজুর রহমান আরও বলেন, "আগামী রমজানে অন্য সরবরাহের কোনো ঘাটতি হবে না। গভর্নর জানিয়েছেন, ইতিমধ্যেই ৩০ শতাংশ আমদানি প্রবৃদ্ধি হয়েছে। বড় বড় কর্পোরেট ব্যবসায়ীদের পাশাপাশি ছোট ছোট আমদানিকারকরাও এখন আমদানি করছেন, যা বাজারে প্রতিযোগিতা বাড়াচ্ছে এবং এটি দেশের পণ্য বাজারের জন্য একটি ভাল ইঙ্গিত।"

Share This Article

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা


রমজান সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব

জাতীয় নির্বাচন পর্যন্ত এনবিআর কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

ফাইল ফটো

দেশে রেকর্ড ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকার খেলাপি ঋণ

বাংলাদেশ ব্যাংক

ঋণ বিতরণে পিছিয়ে ১২ ব্যাংক

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে নিউলাইন ক্লোথিংস

ছবি: সংগৃহীত

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফান্ডের সর্বোচ্চ দরপতন

ছবি: সংগৃহীত

মেঘনা পেট্রোলিয়ামের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ফাইল ফটো

কেন্দ্রীয় ব্যাংকের ৩৫ কর্মকর্তার লকার খুলছে আজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সব লকার স্থগিত

দেশে রপ্তানি আয়ে সুবাতাস, বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ

ছবি: সংগৃহীত

কাকরাইলে মার্কেন্টাইল ব্যাংকের ‘সিআরএম বুথ’ উদ্বোধন