বাজেট সংশোধন হবে : অর্থ উপদেষ্টা

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:০৭, রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ১০ ভাদ্র ১৪৩১

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, বাজেট সংশোধন হবে, তবে কালো টাকা আর তৈরি করতে দেওয়া হবে না। রোববার (২৫ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা হবে। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। বাজেটের বিষয়ে একক সিদ্ধান্ত নেওয়া যাবে না। অনেক পক্ষ থেকে প্রস্তাব আসছে সুতরাং বাজেট সংশোধন হবে। তবে কালো টাকা আর তৈরি করতে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘বৈদেশিক ঋণ বেছে নেবো, ঋণের বোঝা বাড়ছে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ আমাদের অনুদান দেয়, এগুলো নেওয়া হবে। এক বছরের প্রকল্প পাঁচ বছর লাগে- এমন প্রকল্পে বৈদেশিক ঋণ নেওয়া হবে না।’

জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ‘জাতিসংঘের সহযোগী ৪১টি সংস্থা দেখা করেছে। আমাদের অর্থনৈতিক, সমতা ভিত্তিক উন্নয়নে তারা পাশে থাকবে। তাদের সাজেশন শুনলাম। সমতা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন করবো। রোহিঙ্গাদের প্রতি দৃষ্টি দিতে হবে নিজ ভূমে রোহিঙ্গাদের সেটেল করার জন্য।'

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমন ধান কিভাবে সংগ্রহ করা যায় এটা নিয়ে কাজ করছি। নারী হেলথ ও পুষ্টি নিয়ে কাজ করছি। ফ্লাড ড্যামেজ নিয়ে কাজ করবো।’

ঢাকা শহরে আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা আন্দোলন করছেন তাদের ইগনোর করতে পারি না। যারা মাঠে আন্দোলন করছেন তাদের বেদনা আছে। এতদিন কেউ বলতে সাহস করেনি। আমাদের সরকারের বয়স বেশি না এটা সমাধানের চেষ্টা করছি। যারা বৈষম্যের শিকার হচ্ছে তাদের বিষয়টা আমাদের বিবেচনায় আছে।’

Share This Article

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা


রমজান সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব

জাতীয় নির্বাচন পর্যন্ত এনবিআর কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

ফাইল ফটো

দেশে রেকর্ড ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকার খেলাপি ঋণ

বাংলাদেশ ব্যাংক

ঋণ বিতরণে পিছিয়ে ১২ ব্যাংক

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে নিউলাইন ক্লোথিংস

ছবি: সংগৃহীত

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফান্ডের সর্বোচ্চ দরপতন

ছবি: সংগৃহীত

মেঘনা পেট্রোলিয়ামের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ফাইল ফটো

কেন্দ্রীয় ব্যাংকের ৩৫ কর্মকর্তার লকার খুলছে আজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সব লকার স্থগিত

দেশে রপ্তানি আয়ে সুবাতাস, বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ

ছবি: সংগৃহীত

কাকরাইলে মার্কেন্টাইল ব্যাংকের ‘সিআরএম বুথ’ উদ্বোধন