স্বাধীনতা দিবসের নামে চাঁদা তোলার অভিযোগ ইউএনওর সিএ-দের বিরুদ্ধে

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৪২, মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ১২ চৈত্র ১৪৩০

স্বাধীনতা দিবস পালনের কথা বলে কুপন দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলছেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দুই গোপনীয় সহকারী (সিএ) নিতাই কুমার সাহা ও সুজন পাল। 
শুধু তাই নয়, চাহিদামতো চাঁদা না দেওয়া হলে পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হয়রানির হুমকিও দেয় তারা।

এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ীরা গণমাধ্যমকে জানান, ইউএনও কার্যালয়ের সিএ সুজন পাল ও নিতাই কুমার সাহা ব্যবসায়ীদের দেওয়া কুপন দিয়ে টাকার বিভিন্ন অঙ্ক উল্লেখ করে ‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন হিসেবে অনুদান’ কথাগুলো লিখে সিল দিচ্ছেন। গোল সিলে লেখা, ‘উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, চরভদ্রাসন’।

এ- জাতীয় কয়েকটি কুপন গণমাধ্যমের কাছে এসেছে। কোনোটিতে ২৫ হাজার টাকা, কোনোটিতে ৪ হাজার টাকা, কোনোটিতে ৩ হাজার টাকা আবার কোনোটিতে ২ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে।

ইউএনও কার্যালয় থেকে মোট কতটি কুপন ব্যবসায়ীদের দেওয়া হয়েছে তা জানা যায়নি। তবে কুপন হাতে পেয়ে তাৎক্ষণিকভাবে টাকা পরিশোধ করেছেন কয়েকজন ব্যবসায়ী।

বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে কুপনে টাকার অঙ্ক লিখে টাকা নেওয়ার কথা স্বীকার করে ইউএনওর সিএ সুজন পাল। সোমবার (২৫ মার্চ) গণমাধ্যমকে তিনি জানান, ‘এ রেওয়াজ তো অনেক দিন ধরেই চালু রয়েছে। সে রেওয়াজ অনুসরণ করছিমাত্র।’

এ বিষয়ে চরভদ্রাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফয়সল বিন করিম বলেন, অফিস থেকে কুপনের মাধ্যমে টাকা নেওয়ার বিষয়ে জানা নেই। আমি কোনো সিএকে এ পরামর্শ দিইনি। বিষয়টি তিনি খতিয়ে দেখবো।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


রমজান সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব

জাতীয় নির্বাচন পর্যন্ত এনবিআর কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

ফাইল ফটো

দেশে রেকর্ড ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকার খেলাপি ঋণ

বাংলাদেশ ব্যাংক

ঋণ বিতরণে পিছিয়ে ১২ ব্যাংক

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে নিউলাইন ক্লোথিংস

ছবি: সংগৃহীত

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফান্ডের সর্বোচ্চ দরপতন

ছবি: সংগৃহীত

মেঘনা পেট্রোলিয়ামের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ফাইল ফটো

কেন্দ্রীয় ব্যাংকের ৩৫ কর্মকর্তার লকার খুলছে আজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সব লকার স্থগিত

দেশে রপ্তানি আয়ে সুবাতাস, বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ

ছবি: সংগৃহীত

কাকরাইলে মার্কেন্টাইল ব্যাংকের ‘সিআরএম বুথ’ উদ্বোধন