জিয়াউর রহমান রাজনীতিবিদ, সৈনিক ও স্ট্যাটসম্যান হিসেবে সফল ছিলেন: তারেক রহমান

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ১২:৪৮, সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন রাজনীতিবিদ, সৈনিক ও স্ট্যাটসম্যান হিসেবে সফল হয়েছিলেন, এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি শনিবার রাতে পিজি হাসপাতালের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯-তম জন্মদিন উপলক্ষে আয়োজিত 'যার গল্প আমাদের দর্শন' শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, "একজন সৈনিক হিসেবে যখন দেশের স্বাধীনতা রক্ষা করার বা স্বাধীনতা ছিনিয়ে আনার সময় আসে, তখন জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন। মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করা এবং উজ্জীবিত করার চেষ্টা করেছেন।" তিনি আরও বলেন, "জিয়াউর রহমান একজন সৈনিক হিসেবে সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন।"

এছাড়া, তারেক রহমান উল্লেখ করেন, একজন রাজনীতিবিদ হিসেবে জিয়াউর রহমান দেশের মানুষের জন্য কাজ করেছেন। তিনি ঢাকায় বসে না থেকে মানুষের কাছে গিয়েছেন, তাদের সমস্যা বুঝে সমাধানের চেষ্টা করেছেন। তার দেওয়া ১৯ দফা কর্মসূচির মাধ্যমে তিনি জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন। "তিনি জাতিকে বিভক্ত না করে সকলকে বাংলাদেশী পরিচয়ে একত্রিত করেছিলেন," বলেন তিনি।

তারেক রহমান বলেন, "রাজনীতিবিদ হিসেবে সফল হওয়ায় আজকে দীর্ঘ বছর পরও জিয়াউর রহমানের গড়া দলকে মানুষের মাঝে ধরে রাখতে পেরেছি।"

এছাড়া, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, একজন স্ট্যাটসম্যান হিসেবে জিয়াউর রহমান দেশের বেকারত্ব দূরীকরণের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছেন, বৈদেশিক মুদ্রার সমস্যা সমাধান করেছেন এবং প্রবাসী ও গার্মেন্টস শিল্পের মাধ্যমে দেশের জন্য আয়ের ব্যবস্থা করেছিলেন। তিনি উল্লেখ করেন, "জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের শিল্প-সংস্কৃতি থেকে শুরু করে সার্ক প্রতিষ্ঠাসহ বাংলাদেশকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে সক্ষম হয়েছিল।"

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ