লন্ডনে সামাজিক ব্যবসা পরিদর্শনে প্রফেসর ইউনূস

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ০১:০৮, রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ২৪ চৈত্র ১৪৩১

সম্প্রতি লন্ডনে বিভিন্ন সামাজিক ব্যবসা পরিদর্শন করেন নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তাঁর সামাজিক ব্যবসার ধারণার উপর প্রতিষ্ঠিত “সোসাল এন্টারপ্রাইজ ইউকে”-এর আমন্ত্রণে গত ২২ থেকে ২৫ মার্চ তিনি এই সামাজিক ব্যবসাগুলি পরিদর্শন করেন।

এই উপলক্ষ্যে সিভিল সোসাইটি ও সরকারের উচ্চ পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদের সাথে সামাজিক ব্যবসার উদ্দেশ্য ও সামাজিক ব্যবসা পরিচালনা নিয়ে তাঁর ফলপ্রসু বৈঠক হয়।

২৩ মার্চের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস হেলেনা কেনেডি, হাউস অব পার্লামেন্টের সিবিই লর্ড ভিক্টর অ্যাডেবোয়লে, গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রিন্সিপাল ও ভাইস চ্যান্সেলর প্রফেসর পামেলা জিলেস এবং সিভিল সোসাইটির অন্যান্য বিশিষ্ট নেতারা।

সামাজিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ব্যাপ্তি ও গভীরতা পর্যবেক্ষণে পরদিন ড. ইউনূস সোশ্যাল এন্টারপ্রাইজ ইউকের সহায়তাপ্রাপ্ত কয়েকটি সামাজিক ব্যবসা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি লন্ডনের 'কুইন এলিজাবেথ অলিম্পিক পার্ক' পরিদর্শন করেন, যেখানে '২০১২ অলিম্পিক গেমস' অনুষ্ঠিত হয়েছিল।

ড. ইউনূস এই পার্কে অবস্থিত সামাজিক ব্যবসা 'বাইসাইকেল ওয়ার্কস'র কর্মকাণ্ড ঘুরে দেখেন, যা সবার জন্য বাইসাইকেল ব্যবহারের গুরুত্বকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত।

২৫ মার্চ যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য রুশনারা আলী পার্লামেন্ট ভবনে স্বাগত জানান ড. ইউনূসকে। রুশনারা আলীর আয়োজনে এই বৈঠকে যোগ দেন আরও কয়েকজন পার্লমেন্ট সদস্য।

ড. ইউনূস লন্ডন অবস্থানকালে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের মিনিস্টার অব স্টেট অ্যান্ড্রু মিশেলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মন্ত্রী মিশেল প্রফেসর ইউনূসকে একজন 'ন্যাশনাল ট্রেজার' হিসেবে বর্ণনা করেন।

মিশেল তার জীবনীগ্রন্থ 'বিয়ন্ড অ্যা ফিঞ্জ: টেলস ফ্রম অ্যা রিফর্মড স্টাবলিশমেন্ট লেকি'তে প্রফেসর ইউনূস ও দারিদ্র বিমোচনে তার গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেছেন।

যুক্তরাজ্য সফরকালে সোশ্যাল এন্টারপ্রাইজ ইউকের প্রতিষ্ঠাতা পিটার হলব্রুকসহ প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠক করেন ড. ইউনূস।

এ ছাড়া, তিনি সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার