রাত ৯টার পরও চলবে মেট্রোরেল, জানুন কবে থেকে

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৪০, সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ১১ চৈত্র ১৪৩০

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বুধবার (১৬তম রমজান) থেকে মেট্রোরেল রাত ৯টা ৪০ পর্যন্ত চলাচল করবে। ঈদুল ফিতরের দিন পর্যন্ত এই নিয়মে চলবে মেট্রোরেল।

বুধবার মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়বে ৯টা ৪০ মিনিটে। আর উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে ৯টা ২০ মিনিটে। এই বাড়তি সময়ে ট্রেনগুলো ১২ মিনিট পর পর ১০টি চলাচল করবে। মেট্রোরেল এখন দিনে ১৮৪ বার চলছে আর বুধবার থেকে চলবে ১৯৪ বার।

মেট্রোরেল এখন সকাল ৭টা থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করছে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, ‘এখন যে সময়টা আছে এটা আমরা বৃদ্ধি করে দেব। এ লক্ষ্যে আমরা কাজ করছি। ১৬ রমজান থেকে উভয় পাশ থেকে ১ ঘণ্টা বেশি সময় যাতায়াত করতে পারবে, যাতায়াতের সুযোগটা থাকবে।’

রমজান উপলক্ষ্যে যাত্রীদের মেট্রোরেলে চলার সময় বেশ কিছু নির্দেশনা দিয়েছে ডিএমটিসিএল।

ডিএমটিসিএল জানিয়েছে, ইফতারে পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রো ট্রেন ও স্টেশনের পেইড এরিয়াতে শুধু ২৫০ মিলি লিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন নিচে পড়ে না যায় সেই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

এছাড়া ব্যবহৃত পানির বোতল প্ল্যাটফর্ম, কনকোর্স বা এন্ট্রি ও এক্সিট গেইটে রাখা ডাস্টবিনে ফেলতে হবে অথবা সঙ্গে নিয়ে যেতে হবে।

এছাড়া ইফতারের সময়সূচি প্রতিটি ট্রেনের কোচের ভেতরের গ্যাংওয়ে ডোরের পাশে লাগানো থাকবে। কোচের ভেতরের এলসিডি সালুন ডিসপ্লে এবং স্টেশনের কনকোর্স লেভেলের এলসিডি স্ক্রিনেও ইফতারের সময়সূচি প্রদর্শন করা হবে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার